Al-Bayan InstituteQuran · Arabic · Islamic Knowledge হোয়াটসঅ্যাপ

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন

সূরা আল-আলাক্ব, ৯৬:১

অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাসে শিখুন কুরআন ও আরবি, ঘরে বসে, নিজের সময়ের সঙ্গে মিলিয়ে।

  • ওয়ান টু ওয়ান ক্লাস
  • সব বয়সের জন্য
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকে

আমাদের কথা

একটি ঘরের কথা ভাবুন তো!

ভোরের নরম আলো জানালা গলে ঢুকছে, আর ঘরজুড়ে ভেসে বেড়াচ্ছে কুরআনের সুমধুর তিলাওয়াত। সেই ঘরে নামে প্রশান্তি, নামে বরকত আর হৃদয়ে জেগে ওঠে এক অপার্থিব শান্তি।

কুরআন শুধু একটি গ্রন্থ নয়।

এ এক আলো, যা অন্ধকারে পথ দেখায়।

এ এক সুর, যা হৃদয়ের গহীনটাকে ছুঁয়ে ছুঁয়ে দেয় আলতো করে।

আর এ এক বন্ধন, যা বান্দাকে জুড়ে দেয় তার রবের সঙ্গে।

একটি শিশুর কোমল ঠোঁটে যখন প্রথমবার উচ্চারিত হয় “আলিফ, বা, তা”, তখন শুধু একটি অক্ষর শেখা হয় না, শুরু হয় সারা জীবনের এক আলোকিত যাত্রা।

আর ভাবুন তো! ছোটবেলা থেকেই আপনার শিশু বেড়ে ওঠছে কুরআনের ভাষার সঙ্গে, নামাযে দাঁড়িয়ে সে শুধু মুখস্থ সূরা পড়ে না, সে বোঝে, সে অনুভব করে। কুরআনের শব্দ তার কাছে অচেনা কোনো ভাষা নয়, বরং মায়ের ভাষার মতোই আপন, চেনা।

কেমন হয় বিষয়টা?

আর অন্য দিকে, জীবনের সায়াহ্নে এসে একজন মানুষ।

চুলে পাক ধরেছে, চোখে ঝাপসা আলো, কিন্তু হৃদয়ে এক গভীর আকুতি “আমি জানতে চাই, আমার রব আমাকে কী বলেছেন।”

একটু একটু করে যখন একেকটি আয়াতের অর্থ তাঁর সামনে খুলে যায়, তাঁর চোখ ভিজে ওঠে। ধীরে ধীরে তার সম্মুখে উন্মোচিত হয় অপার্থিব সৌন্দর্যের এক জগৎ।

বলুন, কোন মুমিন চায় না তার রবের কথাগুলো বুঝে নিতে?

আপনার তিলাওয়াত সুন্দর, কিন্তু যেদিন আপনি নিজে বুঝতে পারবেন, কী বলছেন আপনার রব, সেদিন তিলাওয়াতের স্বাদ বদলে যাবে। এই আনন্দের কোনো বয়স নেই। এ আনন্দ শিশুরও, প্রবীণেরও।

জেনে রাখুন, কুরআনের পথে হাঁটার সময় কখনো ফুরিয়ে যায় না।

কুরআন শুধু পড়ার নয়, বোঝারও।

আর সেই যাত্রায় আপনার পাশে থাকতে চায়, আল বায়ান ইনস্টিটিউট, ঘরে বসেই, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে।

অভিভাবকদের জন্যসন্তানের কুরআন ও আরবি শিক্ষা ঘরে বসেই।

প্রাপ্তবয়স্কদের জন্যএখনই শুরু করতে চান? কোনো বয়সই দেরি নয়।

প্রবাসীদের জন্যবিশ্বের যেকোনো দেশ থেকে সরাসরি ক্লাস।

আমাদের কোর্স

তিনটি কোর্স, তিনটিই ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাসে।

সকল বয়সীদের কুরআন শিক্ষা

শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক, নতুন শিক্ষার্থীরাও

  • আরবি হরফ ও সঠিক উচ্চারণ
  • তাজবিদের প্রাথমিক নিয়ম
  • ধীরে ধীরে সাবলীল তিলাওয়াত

একদম প্রথম অক্ষর থেকে শুরু করে নূরানী কায়দা, নাজেরা, শুদ্ধ মাখরাজ, তাজবীদ ও হিফজুল কুরআন।

সঙ্গে নামাযের মাসআলা, প্র্যাকটিক্যাল ফিকহ, মাসনুন দুআ, আদব-আখলাক ও বুনিয়াদি আকিদা। যেন আপনার প্রতিটি সিজদা, প্রতিটি তিলাওয়াত হয় শুদ্ধ ও প্রশান্তিময়। আর আপনার সোনামণির প্রথম “আলিফ” হোক স্নেহময় শিক্ষকের ভালোবাসার ছোঁয়ায়।

ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাস

ছোটদের জন্য আরবি

শিশুদের জন্য সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে

  • আরবি হরফ ও শব্দ চেনা
  • দৈনন্দিন ব্যবহারের সহজ শব্দ
  • ছোট ছোট বাক্য বলা ও বোঝা

নবী-রাসূলদের গল্প, মিষ্টি ছড়া আর হাসিখুশি কথোপকথন। খেলতে খেলতে, হাসতে হাসতে আরবি শেখার এক রঙিন ভুবন। এখানে আপনার সোনামণি আরবিকে ভয় পাবে না, ভালোবাসবে। আর বড় হয়ে কুরআনের ভাষা হয়ে উঠবে তার আপন ভাষা।

ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাস

কুরআনিক আরবি

কুরআন বুঝে পড়তে চান যাঁরা

  • কুরআনের বহুল ব্যবহৃত শব্দ
  • সহজ ব্যাকরণের ধারণা
  • আয়াতের অর্থ বুঝে পড়া

শব্দ থেকে বাক্য, বাক্য থেকে আয়াত,

ধাপে ধাপে খুলে যাবে কুরআনের ভাষার দরজা।

একটু একটু করে, নিজের গতিতে, চাপহীন পথচলায়।

যেন একদিন আপনি নিজেই বুঝতে পারেন আপনার রবের কথা।

ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাস

কেন আল বায়ান

শেখার পথটা সহজ ও নিজের মতো করার জন্য।

ওয়ান টু ওয়ান ক্লাসশিক্ষক শুধু আপনার বা আপনার সন্তানের দিকেই মনোযোগ দেন।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলীঅভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে শেখা।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেঅনলাইনে ক্লাস, তাই দেশ বা দূরত্ব বাধা নয়।
নিজের সময়ে ক্লাসক্লাসের সময় আপনার সুবিধা বুঝে ঠিক করা হয়।
সকল বয়সের জন্যছোট শিশু থেকে বড়, সবার জন্য আলাদা পদ্ধতি।
মহিলাদের জন্য মহিলা শিক্ষিকামহিলা শিক্ষার্থীদের পাঠদান করেন মহিলা শিক্ষিকা।

ভর্তি হবেন যেভাবে

তিনটি সহজ ধাপ, কোনো ঝামেলা নেই।

  1. হোয়াটসঅ্যাপে মেসেজকোন কোর্সে ভর্তি হতে চান এবং শিক্ষার্থীর বয়স জানান।
  2. ক্লাসের সময় ঠিক করুনআপনার সুবিধামতো সময় আলোচনা করে বেছে নিন।
  3. ক্লাস শুরুশিক্ষকের সঙ্গে অনলাইনে প্রথম ক্লাস শুরু করুন।

ভর্তির আবেদন

আবেদন হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পৌঁছাবে। ফি ও সময় আলোচনা করে ঠিক করা হবে।

সাধারণ প্রশ্নোত্তর

কোন বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবে?

সব বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন, শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত।

ক্লাস কীভাবে হয়?

ক্লাস হয় অনলাইনে, শিক্ষক ও শিক্ষার্থী মুখোমুখি, অর্থাৎ ওয়ান টু ওয়ান।

বিদেশ থেকে ভর্তি হওয়া যাবে?

হ্যাঁ। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্লাসে যুক্ত হওয়া যায়।

মহিলাদের জন্য কি মহিলা শিক্ষিকা আছেন?

হ্যাঁ। মহিলা শিক্ষার্থীদের জন্য মহিলা শিক্ষিকা রয়েছেন।

আগে থেকে কিছু জানা লাগবে?

না। একদম নতুন শিক্ষার্থীরাও শুরু করতে পারবেন।

ফি ও ক্লাসের সময় কীভাবে জানব?

হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফি ও নতুন ব্যাচের তথ্য জানানো হবে। সময় আপনার সঙ্গে আলোচনা করে ঠিক হবে।

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়।

হাদিস, সহিহ বুখারি


আজই শুরু করুন

কোর্স, ফি বা নতুন ব্যাচ সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে লিখুন।

+20 111 017 7015
EgyptNasr City, Cairo, Egypt
BangladeshJatrabari, Dhaka, Bangladesh